প্রদীপ চৌধূরী | ০৩:১৩ পিএম, ২০২১-১০-০১
খাগড়াছড়ির দীঘিনালায় চাঁদার দাবিতে কাঠবোঝাই ট্রাকের শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা।
পরিবহন সংগঠনের নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, খাগড়াছড়ি ও দীঘিনালা উপজেলার সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই কাঠ-বাঁশ ও অন্যান্য পণ্য বোঝাই যানবাহন থামিয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পরিচয়ে একদল যুবক চাঁদা সংগ্রহ করে। চাঁদা দিতে দেরি করলেই গাড়ির চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার সকালে ওইস্থানে কয়েকজন পরিবহন চালক ও শ্রমিক, তাঁদের এ ধরনের আচরণের প্রতিবাদ করলে চাঁদাবাজরা শ্রমিকদের বেধড়ক মারধর করেন। পরে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, অবরোধের ফলে এ সড়কে চলাচলকারী সাজেক, রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এসময় নয়মাইল এলাকার দুই প্রান্তে কয়েক’শ গাড়ির জট লেগে যায়। ঘটনার পর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী পরিবহন গুলো সরিয়ে নিলেও সন্ত্রাসীরা কাঠবোঝাই ট্রাকের চাবি ও কাগজপত্র নিয়ে যাওয়ায় সড়কেই বিভিন্ন যানবাহনকে অবস্থান করতে দেখা গেছে।
দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা জানান, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয়মাইল এলাকায় প্রায় সময় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা পরিবহন শ্রমিকদের মারধর করে কাঠ পরিবহনের অনুমতিপত্র ও গাড়ির কাগজপত্র নিয়ে যায়। ব্যবসায়ীরা সন্ত্রাসীদের কাছে অনেকাংশ জিম্মি।
এ বিষয়ে জানতে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহমেদের মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited